নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুই বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা ৪৫ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীনস্থ লেংগুড়া বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত মেইন পিলার ১১৭২ এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়নের ‘সাত শহীদের মাজার’ নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় আইস ভদকা ১ বোতল ও ওল্ড মঙ্ক ১ বোতল জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
