নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের চাচা এবং নেত্রকোণা সদর উপজেলার ৫নং আমতলা ইউনিয়ন জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হাকিম মাস্টারের পিতা খোরশেদ আলী (৮৬) গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে একই এলাকার মল্লিকপুর জামে মসজিদের সামনে বিকাল ২:১৫ মিনিটে জানাযা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান এবং সেক্রেটারি অধ্যাপক বদরুল আমীন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম খোরশেদ আলী অত্যন্ত সহজ-সরল ও দ্বীনদার মানুষ ছিলেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, মহান রাব্বুল আলামীন যেন তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, নেক আমলসমূহ কবুল করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমীন।
