মদন প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মদন শাখার উদ্যোগে, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আজ রোববার সকাল ৯-১১টা পর্যন্ত এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান, সদস্য সচিব মানিক মিয়া, সমন্বয়ক ও মুখপাত্র সুজন মিয়া, সমন্বয়ক আজহারুল ইসলাম প্রমুখ।
এ সময় উক্ত পরিষদের সকল সদস্য “আমাদের দাবি মানতে হবে, মানতে হবে” স্লোগান দিতে থাকেন।
বক্তারা বলেন, সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত, ১,২,৩ জানুয়ারী এই তিনদিন সকাল ৯-১১টা পর্যন্ত আমাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালিত হবে। আগামী ৬ জানুয়ারী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম দিয়েছি। সেখান থেকে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে যাবো। সেখান থেকে যদি আমরা সুনির্দিষ্ট প্রজ্ঞাপন না পাই, আগামী দিনের নির্বাচনসহ অফিস আদালত সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
