মদন প্রতিনিধি:
নেত্রকোনার মদনে গোয়ালঘরে আগুন লেগে মারা গেছে কৃষকের একটি গাভী। এছাড়াও আগুনে পুড়েছে ৬টি গরু ও ১টি টিনের চালা।
গত বৃহস্পতিবার (৫ জানুয়ারী) ভোরে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের দিলু মিয়ার গোয়ালঘরে আগুন লেগে পুড়েছে ৭টি গরু ও গোয়ালঘরসহ ১টি টিলের চালা।
এ নিয়ে গত শুক্রবার (৬ জানুয়ারী) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর নজরে আসে। তাই রোববার ওই ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত কৃষককে প্রাথমিক ভাবে এক বান্ডেল টিন, শীতবস্ত্র ও শুকনো খাবার প্রদান করেন। এছাড়াও নগদ ৭ হাজার টাকা দেওয়া হবে বলে জানা যায়।
কৃষক দিলু মিয়া জানান, গত বৃহস্পতিবার ভোরে কে বা কারা আমার গোয়ালঘরে আগুন দেয়। এতে করে আমার গোয়ালঘর, ১টি টিনের চালাঘর ও ৭টি গরু পুড়ে যায়। এর মধ্যে ১টি গাভিন গাভী মারা গেছে। আরও ২টি গরু মরার পথে। নজরুল মাতাব্বর এ খবরটি সাংবাদিককে জানান। তারপর ইউএনও স্যার আমাকে টিন, কম্বল ও কিছু খাবার দিয়েছে।
ইউএনও বেদবতী মিস্ত্রী জানান, আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি সংবাদ মাধ্যমে যেনে তাৎক্ষণিকভাবে সাধ্যানুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি। পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে।
