বারহাট্টা প্রতিনিধিঃ
নেত্রকোণার বারহাট্টায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্ব ও সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মুমিনুর রহমান, কৃষি অফিসার শারমীন সুলতানা, সমাজসেবা অফিসার মোঃ গোলাম হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক (ভারপ্রাপ্ত), নির্বাচন অফিসার মোঃ শাখাওয়াত হোসেন, আনসার ভিডিপি অফিসার সীমা ইয়াসমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, সাবেক বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, সহ-সভাপতি ফেরদৌস আহম্মেদ বাবুল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
