কলমাকান্দা প্রতিনিধিঃ
ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল এমপি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, সততা নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করুন, দূর্নীতিমুক্ত দেশ গড়ুন। মাদক নিয়ন্ত্রণে কঠোর হউন। সরকারের ১৮০ দিনের কর্মসূচী বাস্তবায়ন করুন।
গত শুক্রবার বিকেলে কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মাসুদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল এমপি বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে জিনিস পত্রের দাম স্থিতিশীলতা রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ গ্যাস সরবরাহ নিশ্চিত করা। এগুলো বাস্তবায়নের জন্য যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি দূর্গাপুর-কলমাকান্দা জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ অঞ্চলের মানুষ আমাকে স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি কাজের মাধ্যমে জনগণের আস্তা বিশ্বাসকে সমন্বিত রাখার চেষ্টা করবো। সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতায় এ অঞ্চলকে দূর্নীতিমুক্ত মাদকমুক্ত নারীর প্রতি সহিংসতামুক্ত টেকসই উন্নয়ন সমৃদ্ধ আলোকিত অঞ্চল গড়ে তোলার জন্য কাজ করে যাবো।
তিনি মতবিনিময় সভার আগে উপজেলা পরিষদ কার্যালয় সত্তরে ফলজ বনজ চারা রোপন করেন এবং একটি করে গাছের চারা লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানান। ওইদিন সকালে কলমাকান্দায় ভূমি প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা দেয় এবং দলীয় নেতাকর্মীসহ উচ্ছ্বক জনতা ভূমি প্রতিমন্ত্রীকে ফুলেল অভিনন্দন জানান।
