বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোণার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটির প্রথম প্রহরে (১২টা ১মিনিটে) উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাগণ, বারহাট্টা থানা, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বারহাট্টা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় বারহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
একই দিন সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্ব ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার ওসি মোঃ শিবিরুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার মোঃ মমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা মোঃ গোলাম হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, সহ-সভাপতি ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন আঙ্গিকে প্রতিযোগীতামূলক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
