বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নেত্রকোণা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের পরিচিতি ও মতবিনিময় সভা ২ মার্চ রোজ সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক।
সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শামছুজ্জামান আসিফ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সোয়াইব ইমরান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রেনুকা বেগম, রাজন চন্দ্র প্রমুখ। এর আগে নব-নির্বাচিত সংসদ সদস্যকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
