আজাদ ইমরান শরীফ:
নেত্রকোণায় বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে এক জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF), নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) নেত্রকোণা জেলার বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ীদের নিয়ে বড় বাজার সালতি রেস্টুরেন্ট ও কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর জেলা নেত্রবৃন্দ এই আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, প্রধান উপদেষ্টা, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF), নেত্রকোণা জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান এবং আব্দুল আমিন, যারা ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা শাখার সঙ্গে সম্পৃক্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেদুল হক, সভাপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF), নেত্রকোণা জেলা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি বদরুল আমীন, জেলার সহকারী সেক্রেটারি জহিরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন সহ IBWFএর বিভিন্ন স্তরের নেত্রবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের সম্মাননা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা ব্যবসায়ী সমাজের ঐক্য, সততা ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন।
