বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর নেত্রকোণা কার্যালয়ের উদ্যোগে জাতীয় পাট দিবস-২০২৬ পালিত হয়েছে।
শুত্রুবার (৬ মার্চ) দিবসটি উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসক এর কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকার এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, পাঠ অধিদপ্তর এর উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্সামীসহ নারী উদ্যোগতা ও পাট চাষীগণ উপস্থিত ছিলেন
