Netro voice

তারিখ: ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মদন

ভুয়া ওয়ারিশানে সনদে সম্পদ বঞ্চিত মেয়েরা, ইউপি প্রশাসক ও সচিবকে শোকজ

মার্চ ৬, ২০২৬
in মদন
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মদন প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে একাধিক ভুয়া ওয়ারিশানে সনদে পিতার সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উপজেলার মাঘান ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সচিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

আগামী সাত কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের এ শোকজ দেওয়া হয়।

এরআগে গতকাল বুধবার একই ইউনিয়নের মাঘান গ্রামের খলিলুর রহমান নামে এক ব্যক্তি এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাঘান ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাসু মিয়া দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে লোকজনদের ভূয়া ওয়ারিশান দিয়ে আসছে। মাঘান গ্রামের নান্দু মিয়ার ওয়ারিশান হিসাবে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু ওয়ারিশান সনদে দুই ছেলের নাম থাকলেও মেয়েকে বাদ দেওয়া হয়েছে। ওই সনদের সূত্রেই পরবর্তীতে পিতার সম্পত্তি থেকে মেয়েকে বঞ্ছিত করা হয়।

অন্যদিকে একই গ্রামের আব্দুল বারেকের স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। কিন্তু ওয়ারিশান সনদে তিন ছেলের নাম থাকলেও বাদ দেওয়া হয়েছে দুই মেয়ের নাম। দুটি সনদেই ইউনিয়নের প্রশাসক ও সচিবের স্বাক্ষর রয়েছে।

এ ব্যাপারে পিতার সম্পদ বঞ্চিত নান্দু মিয়ার মেয়ে বিউটি আক্তার জানান, ‘আমি জানতে পেরেছি আমার নাম বাদ দিয়ে ওয়ারিশান সনদ দেওয়া হয়েছে৷ যারা ভূয়া কাগজ দিয়ে আমাকে পিতার সম্পদ থেকে বঞ্চিত করেছে তাদের বিচার চাই।

এ বিষয়ে মাঘান ইউনিয়নের উদ্যোক্তা মাসু মিয়া জানান, ‘ওয়ারিশান দেওয়ার ক্ষমতা তো আমার না। চেয়ারম্যান আর সচিব সাহেব কিভাবে দিয়েছেন তারা জানেন। আমি এই বিষয়ে কিছু জানি না।

জানতে চাইলে মাঘান ইউনিয়নের সচিব হিরন মিয়া বলেন, ওই দুটি ওয়ারিশান সনদে আমরা দেইনি। অফিসের কাগজপত্র যাচাই করে এটা নিশ্চিত হয়েছি।

অন্যকোন আসল সনদ স্ক্যান করে কেউ হয়তো এমন ভুয়া ওয়ারিশান সনদ বানিয়েছে। তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে মাঘান ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ওয়ারিশানগুলো মূলত উদ্যোক্তা ও জনপ্রতিনিধিরা উপস্থাপন করে। ভূয়া ওয়ারিশান বিষয়ে অভিযোগ হয়েছে জানতে পারলাম। এতে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী বলেন, ‘ভূয়া ওয়ারিশান সনের বিষয়ে অভিযোগ পেয়ে মাঘান ইউনিয়নের প্রশাসক ও সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id