নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনায় নাদিম মার্শাল আর্ট উশু সেন্টার এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল পাঁচটায় জেলা শহরের বড় বাজারস্থ মিট পয়েন্ট রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, নাদিম মার্শাল আর্ট উশু সেন্টার এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক নাদিম আহমেদ, উপদেষ্টা শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাব সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নাদিম উশু সেন্টারের সহ-সভাপতি সৈয়দ হাফিজ উদ্দিন সিদ্দিক, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহসহ আরও অনেকে।
ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আয়োজকরা জানান, কোমলমতি শিশু কিশোরদের মাঝে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, আত্মরক্ষা ও সমাজ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে উদ্ধুদ্ধ করণের লক্ষ্যে এ সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
