Netro voice

তারিখ: ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মদন

মদনে গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

মার্চ ২৬, ২০২৬
in মদন
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মদন প্রতিনিধিঃ
গরু ধান খাওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর হাওরে। নিহত কৃষক বাচ্চু তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নায়েকপুর গ্রামের মৃত জাহেদ তালুকদারের পুত্র বাচ্চু তালুকদার পার্শ্ববর্তী মাখনা গ্রাম সংলগ্ন নায়েকপুর হাওরে জমি বন্ধকি নিয়ে বোরো ধান আবাদ করেন। ইতিমধ্যেই জমিতে ধান পাকতে শুরু করেছে। আর কয়েক দিন পরই এসব পাকা ধান কেটে ঘরে তুলবেন তিনি। কিন্তু গত কয়েক দিন ধরে মাখনা গ্রামের লোকজনের গরু এসে তার জমির ধান খেয়ে ক্ষতিগ্রস্ত করে আসছিল।

বিষয়টি মাখনা গ্রামের লোকজনকে তিনি কয়েকবারই জানিয়ে এর প্রতিকার দাবী করে আসছিলেন। তারপরও মাখনা গ্রামের গরু কর্তৃক তার জমির ধান খাওয়া বন্ধ হচ্ছিল না।

বৃহস্পতিবার বিকালে বাচ্চু তালুকদার তার জমিতে গেলে দেখতে পান সব ধান গরু খেয়ে তছনছ করে রেখেছে। তখন তিনি চিল্লাচিল্লি করতে থাকলে মাখনা গ্রামের করিল ইসলামসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

বাচ্চু তালুকদার এ ঘটনার প্রতিবাদ করলে এ নিয়ে মাখনা গ্রামের করিল ইসলামের সঙ্গে তার বাকবিতন্ডা শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের হাতে থাকা কাঠের লাঠি দিয়ে
বাচ্চু তালুকদারের উপর হামলা চালিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই বাচ্চু তালুকদারকে হত্যা করে চলে যায়।

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ হাসনাত জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id