Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home রাজনীতি

মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা বিএনপির সভাপতি সেলিম, সম্পাদক এরশাদুর||পৌর বিএনপির সভাপতি ভিপি জাহাঙ্গীর ও সম্পাদক পুতুল।

জুলাই ২৪, ২০২৫
in রাজনীতি, মোহনগঞ্জ
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

জায়েদ হাসান, মোহনগঞ্জ থেকে :
দীর্ঘ ১২ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মোহনগঞ্জ উপজেলা পাবলিক হল মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান আহ্বায়ক সেলিম কার্ণায়েন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাম এরশাদুর রহমান।

এদিকে পৌর বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভিপি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন গোলাম রব্বানী পুতুল।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ এবং সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক।

উপজেলা সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সেলিম কার্ণায়েন ও সাবেক সভাপতি আ খ ম শফিকুল হক।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সদস্য সচিব টিপু সুলতান ও যুবদলের সাবেক সভাপতি গোলাম এরশাদুর রহমান।

অন্যদিকে পৌর সম্মেলনে সভাপতি পদে লড়েছেন সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি এবং বর্তমান আহ্বায়ক ফজলুল হক মাসুম।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস দোহা।

সম্মেলনে পৌরসভার ৬৩৯ জন ও উপজেলার ৪৯৭ জন কাউন্সিলর সরাসরি ভোট প্রদান করেন। দিনভর মিছিল, স্লোগান, প্রচারপত্র ও নানা প্রচারণায় প্রার্থীদের মধ্যে ছিল ব্যাপক প্রতিযোগিতা। পুরো মোহনগঞ্জ পরিণত হয়েছিল এক রাজনৈতিক উৎসবের শহরে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id