পারভেজ ইমরান:
নেত্রকোনার সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রমজান আলীর কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জেলা, উপজেলা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ।
পরে শহরের মোক্তারপাড়া ব্রীজ এলাকা থেকে বিজয় মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে পাবলিক হলে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আজ ৫ই আগষ্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, এডিসি (স্থানীয় সরকার) ও নেত্রকোনার পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় শহীদের জন্য মোনাজাত করা হয়। পরে প্রশাসনের কর্মকর্তারা শহীদ জননীসহ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন।
পরিবারের অভাব ঘোচাতে মাত্র ৫ বছর আগে ঢাকায় পাড়ি দেন নেত্রকোণা সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামের রমজান মিয়া। সেখানে আকিজ গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন।
২০২৪ সালের ১৯ জুলাই—ঢাকা রামপুরায় ‘জুলাই বিপ্লব’ কর্মসূচিতে ছাত্র-জনতার মিছিলে রমজানের গলায় ও বুকে পুলিশের ছোড়া গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান রমজান।
রমাজের মা কান্না জড়ানো কন্ঠে সকলের কাছে আহ্বান জানান আমার ছেলের জন্যে দোয়া করি। আপনারাও দোয়া করবেন সে যেন শহীদের মর্যাদা পায়
এ সময় নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, রমজান যে কারণে শহীদ হয়েছেন, জীবন বিলিয়ে দিয়েছেন তার সেই স্পীরিটকে ধারণ করে দেশপ্রেমে সবাই যেন উজ্জীবিত হই।
