পারভেজ ইমরান :
৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে “জুলাই জাগরণে নব উদ্যমে বিনির্মাণ” শীর্ষক র্যালি আয়োজন করেছে নেত্রকোনা জেলা ইসলামী ছাত্র শিবির।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে র্যালিটি নেত্রকোনা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমেদ, সেক্রেটারি আল ইমরান, অফিস সম্পাদক আতিক হাসান হৃদয় এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রেজুয়ান খান হৃদয়সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
