Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home বারহাট্টা

বারহাট্টায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপির বিজয় মিছিল

আগস্ট ৫, ২০২৫
in বারহাট্টা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

বারহাট্টা প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টায় ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল করেছে বারহাট্টা উপজেলা বিএনপি। বিজয় মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয় ।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর তিনটায় নেত্রকোনা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের নির্দেশনায় ও সরাসরি অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের নেতৃত্বে মডেল মোড়ের উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিজয় মিছিল বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিজয় মিছিল শেষে বারহাট্টা উপজেলা বিএনপির আয়োজনে শহীদদের স্মৃতির স্মরণে বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ কমলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক ।

প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার আনোয়ারুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে। বিএনপি’র অবদান মানুষ মনে রাখবে।

এ সময় তিনি ৫ই আগস্ট স্মরণ করে বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে, শিক্ষার্থীদের অবদান এ জাতী মনে রাখবে। তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর, শ্রমিক, কৃষক, রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে, যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়, আমরা তাদের স্মরণ করব আজীবন। এ সময় তিনি আরো বলেন, বারাহাট্টা উপজেলায় যারা শহীদ হয়েছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, যারা আহত হয়েছে তাদেরও সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি, আমরা তাদেরকে সকল প্রকার সহযোগিতা করব।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের কথা বলে, আমরা সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো বলে মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, শামসুদ্দিন আহমেদ বাবুল, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মানিক আজাদ, যুগ্ন আহবায়ক আক্কাস আলী, যুগ্ন আহবায়ক আরিফ উল্লাহ সোহেল, মাসুদ আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতিদল, জাসাস, মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id