Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home বারহাট্টা

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

আগস্ট ১১, ২০২৫
in বারহাট্টা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোণার বারহাট্টায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে অপর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।

হাজিরা খাতায় দস্তখত সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।

প্রতিবাদে সোমবার (১১ আগস্ট) দুপুরের দিকে মিছিল করেছে বিদ্যালয়ের ক্ষুদে-শিক্ষার্থীরা।

অভিযোগে জানা যায়, গত (বৃহস্পতিবার) ৭ আগস্ট সেমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আবু মোসহাব মোহাম্মদ হায়দার খান বিদ্যালয়ের কক্ষে পাঠদানচলাকালে লাঞ্চিত হন।

ভোক্তভোগী শিক্ষক বলেন, তার বিদ্যালয়ের অপর শিক্ষক রিক্তা আক্তার গত ৩দিন ধরে অনুপস্থিত রয়েছেন। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা সদর উপজেলার কুমারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ করিম তার স্ত্রী রিক্তা আক্তারের চিকিৎসাজনিত একটি ছুটির দরখাস্ত নিয়ে আমার বিদ্যালয়ে আসেন। এই দরখাস্তটি মঞ্জুরের জন্য আমি সুপারিশ করি।

এ সময় তিনি স্ত্রীর ওই ৩ দিনের অনুপস্থিতির তারিখ গুলোতে হাজিরা নেওয়ার জন্য আমাকে বলেন। এতে অস্বীকার করলে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সামনেই আমাকে গালাগালি ও শারিরিকভাবে লাঞ্চিত করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাদের দায়িত্বে আজকে মিছিল করেছে।

এ ব্যাপারে শিক্ষক রিক্তা আক্তার বলেন, প্রধান শিক্ষক ও আমি একই গ্রামের। তিনি নানা কারণে দীর্ঘদিন আগে থেকেই আমার সাথে বৈরী আচরন করে আসছিলেন, ছুটি চাইলে দিতেন না। আমি অসুস্থ, এ জন্য বিদ্যালয়ে যেতে পারছি না। গত ৭ আগস্ট আমার ছেলেকে ছুটির দরখাস্ত দিয়ে পাঠিয়েছিলাম। আমার স্বামী কর্তৃক প্রধান শিক্ষককে লাঞ্চিতের অভিযোগ মিথ্যা।

অভিযুক্ত শিক্ষক মাসুদ করিম বলেন, আমি স্ত্রীর দরখাস্ত নিয়ে সেমিয়া প্রাথমিক বিদ্যালয়ে যাই নাই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ার ব্যাপারে আমার কোন কিছু জানা নেই। এলাকার ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনিছুর রহমান বলেন, আমরা মিছিল করতে দেখেছি। তবে, আমাদের কাছে কেউ অভিযোগ দেয় নাই।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id