মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধিঃ
“প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এই স্লোগানকে সামনে রেখে “জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ ” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলা চত্বর হয়ে উপজেলা সোমেশ্বরী হলে এসে শেষ হয়। এই র্যালিটি আয়োজন করেছেন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, দূর্গাপুর নেত্রকোনা।
আলোচনা সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ । এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরোজা আফসানা
এ সময় বক্তব্য রাখেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান সাহেব দুর্গাপুর প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর হাবিবুর রহমান হাওলাদার এবং সাবেক উপজেলা আমিরএ কে এম এ রুস্তম। সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন । আরো বিভিন্ন নেতৃবৃন্দ বিএনপি সহ যুবক, যুবতীরা উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ আফসানা বলেন আজকের যুবকভবিষ্যৎ । যুবকদের উদ্দেশ্যে বলেন যুব উন্নয়ন প্রশিক্ষণের দ্বারা প্রতিটি যুবক স্বাবলম্বী হতে পারে । এসময়
বিভিন্ন ফলের চারা গাছ তুলে দেওয়া হয় যুবকদের মাঝে
