বারহাট্টা প্রতিনিধি ঃ নেত্রকোণার বারহাট্টায় বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি এম. মোখলেছুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক- ১ ফেরদৌস আহমাদ বাবুল কে নির্বাচিত করায় উভয়কে সংবর্ধিত করা হয়েছে।
শুক্রবার বিকালে বারহাট্টা প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান ও উত্তরীয় প্রদানের আয়োজন করা হয়।
বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমাদ বাবুলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক লতিবুর রহমান খান, রুকুনুজ্জামান খান, আফজল হোসেন, মামুন হাসান কৌশিক, মুখলেছুর রহমান হীরা, সকালের সময়ের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শফিক, প্রেসক্লাবের সদস্য মোফাজ্জল হোসেন খান, শাহজাহান, নিলয় দেবনাথ প্রমুখ।
বক্তারা জানান, আমাদের বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সাংবাদিকতায় উভয়ে বিশেষ অবদান রাখায় আমরা তাদেরকে সংবর্ধিত করেছি। এম. মুখলেছুর রহমান খান আর.টি.ভি’র জেলা প্রতিনিধি এবং নেত্রকোণা জেলার স্বনামধন্য বহুল প্রচারিত দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি জেলা প্রেসক্লাবের পর পর তিনবারের সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত সততা ও কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে নেত্রকোণা প্রেসক্লাবকে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন প্রেসক্লাবের পরিণত করেছেন। সাংবাদিকতার কর্মস্পৃহায় তিনি দ্বিতীয় বার বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। ফেরদৌস আহমাদ বাবুল কালের কন্ঠের জেলা প্রতিনিধি এবং তিনি একজন সাংবাদিক বান্ধব ব্যক্তিত্ব। তিনি বারহাট্টায় সাংবাদিকতা করতে গিয়ে প্রথমে তিনি উপলব্ধি করেছিলেন বারহাট্টায় একটি প্রেসক্লাব খুবই প্রয়োজন। তার ইচ্ছায় ১৯৮৬ সালে বারহাট্টা প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। বারহাট্টা প্রেসক্লাবের তিনি প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তীতে তিনি ২০২৪ সাল পর্যন্ত বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বারহাট্টা প্রেসক্লাবকে তিনি এগিয়ে নিয়ে আসেন।
এম. মুখলেছুর রহমান খান ও ফেরদৌস আহমাদ বাবুল উভয়কে বারহাট্টা প্রেসক্লাবের পক্ষ থেকে অত্যন্ত অনাড়ম্বর আনন্দঘর পরিবেশের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়েছে এবং ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়েছে।
