আটপাড়া প্রতিনিধি:
আটপাড়া উপজেলা হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মূল্যায়ন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ রোববার সকালে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠান পরিচালনা করেন আটপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান, , উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন , উপজেলা মৎস্য দলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মৎস্য খামারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
