Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home নেত্রকোণা সদর

নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ার, সাধারণ সম্পাদক ডা. হিলালী

আগস্ট ৩০, ২০২৫
in নেত্রকোণা সদর, রাজনীতি
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

মুহা. জহিরুল ইসলাম অসীম, স্টাফ রিপোর্টার, নেত্রকোণা।।
দীর্ঘ ১১ বছর পর নেত্রকোণায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নেতৃত্ব নির্বাচন। শনিবার (৩০ আগস্ট) ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণ করা হয়। রাতে নির্বাচনের প্রধান কমিশনার এডভোকেট এম.এ. আউয়াল সেলিম ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক (প্রতীক: ছাতা) এবং এডভোকেট মাহফুজুল হক (প্রতীক: চেয়ার)। এর মধ্যে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বিপুল ভোটে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হন। তিনি পান ১,২৭৫ ভোট, অন্যদিকে মাহফুজুল হক পান মাত্র ২১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি), এস.এম. মনিরুজ্জামান দদু (ফুটবল) এবং ডা. রফিকুল ইসলাম হিলালী (মাছ)। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ডা. রফিকুল ইসলাম হিলালী ৭৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে রনি পান ৭২১ ভোট এবং মনিরুজ্জামান দদু পান ১৮ ভোট।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে উল্লাস ছড়িয়ে পড়ে। সমর্থকরা নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ। জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ত্রি-বার্ষিক সম্মেলন নেত্রকোণা বিএনপির রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id