বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোণার বারহাট্টা উপজেলার লামাপাড়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূর নবী ভূইয়া (৮০) কে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫.৩০ টায় প্রয়াতের রায়পুর ইউনিয়নের লামাপাড়া গ্রামে নিজ বাড়ীতে বারহাট্টা সদর উপজেলার প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান ও জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
গার্ড অফ অনার শেষে নিজ বাড়ীতে নামাজে জানাযার অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো: নূর নবী ভূইয়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশের মা ও মাটিকে রক্ষা করতে তিনি ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করেন।
তিনি বৃহস্পতিবার সকাল ১০:১০ মিনিটের সময় নেত্রকোণা বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃতকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযা নামাজে সাবেক উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তিন বারের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বর্তমান উপজেলার বিএনপির সিনিয়র সভাপতি মোঃ আক্কাস আলী, সহ-সভাপতি আরিফ উল্লাহ সোহেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
