নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা পৌর এলাকার যানজট নিরসনে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) সুখময় সরকারের পরিচালনায় অনষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী অফিসার শাহ মোঃ কামরুল হুদা, পৌর সভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, বিআরটিএ’র পরিদর্শক মোঃ রুহুল আমিন, জেলা বিএনপির সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহাবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
সভায় শহর থেকে ব্যাটারি অবৈধ অটো, রিকসা সরানোসহ দিনের বেলা পণ্যবাহি ট্রাক চলাচল বন্ধ রাখা এবং সড়ক দথল করে রাখা যানবাহন উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়।
