Netro voice

তারিখ: ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home পূর্বধলা

পূর্বধলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ

সেপ্টেম্বর ১২, ২০২৫
in পূর্বধলা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

পূর্বধলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) পূর্বধলা উপজেলার ইকরা অটিজম বুদ্ধি-প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় অনুষ্ঠিত এ উৎসব ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে উদযাপিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি।

উদ্বোধনকালে তিনি বলেন, “এটি স্বাভাবিক শিশুদের প্রতিযোগিতা নয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আয়োজন। সুস্থ শিশুদের প্রতিযোগিতা নানা স্থানে অনুষ্ঠিত হয়, কিন্তু প্রতিবন্ধী শিশুদের উৎসাহিত করতে এ ধরণের আয়োজন সত্যিই প্রশংসনীয়। সুযোগ পেলে তারাও অনেক কিছু করতে সক্ষম।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ মাসুদ, ইকরা অটিজম বুদ্ধি-প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যক্ষ শফিকুলজ্জামান এবং প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র (পিকেকে) সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না আক্তার। এতে বিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষার্থী ১০০ মিটার দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, দীর্ঘলাফসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id