Netro voice

তারিখ: ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মদন

চেয়ারম্যান-মেম্বারের ভূয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

সেপ্টেম্বর ২১, ২০২৫
in মদন
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মদন প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভূয়া ওয়ারিশান সনদে মা ও মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সুহেল চৌধুরী এমন ভূয়া ওয়ারিশান সনদ দিয়েছেন।

এতে কোকিলা আক্তার নামের এক নারী তার মেয়ে মরিয়ম আক্তারসহ স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন। শুধু কোকিলা আক্তার ও মরিয়ম আক্তার নন। তার ভূয়া ওয়ারিশান সনদে একাধিক পরিবার তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে।

তিয়শ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেছে, উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের জহুর উদ্দিন মৃত্যুকালে দুই স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে যান।

এ দিকে ওই ইউনিয়ন পরিষদের সদস্য হন জহুর উদ্দিনের নাতী সুহেল চৌধুরী। সুহেল চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে কৌশলে জহুর উদ্দিনের দ্বিতীয় স্ত্রী কোকিলা আক্তার ও মেয়ে মরিয়ম আক্তারকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে ২০২২ সালের ৯ আগস্ট তি/মদন/নেত্র/২০২২/২৫৭ নং স্বারকে তিয়শ্রী ইউনিয়ন পরিষদ থেকে একটি ভূয়া ওয়ারিশান সনদ দেন। সুহেল চৌধুরী ওয়ারিশান সনদে উল্লেখ করে জহুর উদ্দিন মৃত্যুকালে এক স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরে ওই ভূয়া ওয়ারিশান সনদ দিয়ে লাখ লাখ টাকার সম্পত্তি বিক্রি করে দেন।

ওই ইউনিয়নের ৪/৫/৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রীতি আক্তার ২০২৪ সালের ০৩ অক্টোবর তি/মদন/নেত্র ২০২৪/১৩০১ নম্বর স্মারকে মরিয়ম আক্তারকে একটি সঠিক ওয়ারিশান সনদ দিলে ভূয়া ওয়ারিশান সনদের বিষয়টি সামনে আসে।

ভুক্তভোগী মরিয়ম আক্তার বলেন, ‘চেয়ারম্যান এবং মেম্বার যুক্তি করে আমাকে ও আমার মাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ভূয়া ওয়ারিশান সনদ দিয়েছে। ভূয়া ওয়ারিশান দিয়ে বাবার সম্পত্তি বিক্রি করে দিয়েছে। ভূয়া ওয়ারিশানের কারণে আমি যে জহুর উদ্দিনের মেয়ে তা প্রমাণ করার জন্য মানুষের দারে দারে ঘুরছি। আবার তারা ভূয়া ওয়ারিশান দিয়ে জমি বিক্রি করতে চাইছে। আমি এই ঘটনার বিচার চাই।

ধুবাওয়ালা গ্রামের আরেক ভুক্তভোগী আফসানা মুনমুন ও রোপিয়া খানম জানান, মুজিবুর চেয়ারম্যানের দেওয়া ভুয়া ওয়ারিশান সনদের কারণে আমরা আমাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। আমরা এই ঘটনার বিচার চাই।’

জানতে চাইলে ইউপি সদস্য সোহেল চৌধুরী বলেন, ‘আমার দেওয়া ওয়ারিশান ভুল ছিল। তাই এটা সংশোধন করার জন্য মিটিং করেছি।’

তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ‘সোহেল মেম্বারের উপর বিশ্বাস করে আমি ওয়ারিশান সনদে স্বাক্ষর দিয়েছিলাম। সত্যিটা জানার পর ওয়ারিশান সনদ বাতিল করার জন্য মিটিং করেছি।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id