বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোণার বারহাট্টায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের জাতীয় কন্যা শিশু দিবসের কর্মসূচির সাথে একাত্ম হয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচীর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল ফুল, প্রত্যয়ন পত্র, সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা।
উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে ব্র্যাকের ডেপুটি ম্যানেজার অপূর্ব দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা পাপন চন্দ্র সরকার, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক প্রমুখ। এছাড়াও আঠারো পূর্ণ করা মেয়ের পক্ষে বক্তব্য রাখেন তানজিনা আক্তার, নূসরাত জাহান মীম, ঐশী রানী। তাদের বক্তব্যে উঠে আসে কিভাবে বাল্য বিবাহ প্রতিরোধ করে আঠারো পেরিয়েছেন সেসব কথা তুলে ধরেন এবং ব্র্যাকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান আঠারো বছর পার করা কিশোরীদের অভিনন্দন জানান এবং স্বপ্নের পথে এগোনোর পাশাপাশি তথ্য প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা এবং শুদ্ধরূপে বাংলা ও ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব আরোপন করেন এবং ব্র্যাককে ধন্যবান জানান।
ব্র্যাকের পক্ষে সার্বিক আয়োজনে ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচি কর্মকর্তা স্বপ্না দাস ও কমিউনিটি অর্গানাইজার তৃপ্তি দাস।
