মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি:
আজ রবিবার ১২ ই অক্টোবর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকার ক্যাম্পেইন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ ক্যাম্পেইনের আওতায় ৯মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু টাইফয়েড টিকার অন্তর্ভুক্ত করতে হবে। দুর্গাপুর উপজেলায় মোট ৭৩ হাজার শিক্ষার্থীকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
উপজেলা মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান সাহেব বলেন , টাইফয়েড একটি সংক্রামক জলবাহিত রোগ। টিকাদান কার্যক্রমের মাধ্যমে এ রোগ থেকে শিশু-কিশোরদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
সচেতনার জন্য প্রত্যেক শিশুকেই টাইফয়েড টিকা দেওয়ার জন্য আহ্বান করা হইল ।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
