নেত্রকোনা প্রতিনিধিঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনা বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিসেট্রট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নায়েব আলী খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, দৈনিক ইনকিলাবের নেত্রকোনা প্রতিনিধি এ কে এম আবদুল্লাহ প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
