মো: তরিকুল ইসলাম, দূ্গাপুর প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের সাধাপাড়া এলাকায় ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহার বাড়িতে আগুন লেগে একটি বাড়ি ছাই হয়ে গেছে। রবিবার ১৯ (অক্টোবর) সন্ধায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লেগেছে বলে জানায় দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন।
ভুক্তভোগী ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহা জানান, বাসায় কালীপূজার আয়োজন থাকায় পরিবারের সবাই ওই পূজা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। হঠাৎ কোথা থেকে আগুন লেগে গেলো তা বুঝতে পারিনি। কিছু বোঝার আগেই আগুনের ফুলকি ওপরে উঠে আমাদের বসত ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা ঘরের কোন মালামাল সরাতে গেলে আগুনের তাপে ধারে কাছেই যেতে পারিনি। পরবর্তিতে এলাকার সকলে মিলে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তাপে আমাদের মা বাসন্তী রানী সাহা গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
দুর্গাপুর ফারায় স্টেশনের লিডার মনজুর ফরাজী বলেন, সাধুপাড়া এলাকার মানুষ একটা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। সন্ধ্যা ৬.৩০ এর দিকে খবর পেয়েই সবাইকে নিয়ে ঘটনাস্থলে চলে গিয়েছি। সকলের সহায়তায় প্রায় একঘন্টা ২০মি. চেস্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে। এতে ভুক্তভোগী ও আশপাশের বসতিদের প্রায় সাত লক্ষাধিক টাকার আসবাবপত্রসহ একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আশপাশের বসতি সঞ্জয় সরকার ও পিন্টু দত্তের ঘরের বেশকিছু আসবাবপত্রের ক্ষতি হয়েছে।
ইউএনও আফরোজা আফসানা বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে কিছু আর্থিক সহায়তা করা হয়েছে। প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তার মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তত করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে
