মোহাম্মদ হাবিবুল্লাহঃ
নেত্রকোনার খালিয়াজুরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার ও হাজী বাবুল আশরাফীর সঞ্চালনায় একুশে অক্টোবর বেলা ২ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, খালিয়াজুরী উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খালিয়াজুরী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মাসুদ রানা।বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক আরিফ, সাংগঠনিক সম্পাদক (২) কায়সার কামাল সেকুল, মেন্দিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নান চৌধুরী।
