Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home কলমাকান্দা

সমাজ পরিবর্তনে কাজ করছেন তরুণ উদ্যোক্তা মাহবুব হাসান ইলিয়াস

অক্টোবর ২৭, ২০২৫
in কলমাকান্দা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

কলমাকান্দা প্রতিনিধি:
বেকারত্ব কমানো এবং নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা মো. মাহবুব হাসান ইলিয়াস।

তিনি প্রতিষ্ঠা করেছেন “নিউ-রাইজ সাসটেইন ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম” নামে একটি প্রতিষ্ঠান, যা ইতোমধ্যে আরজেএসসি (RJSC) থেকে অনুমোদন পেয়ে সরকার স্বীকৃত কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি নেত্রকোনার কলমাকান্দা ছাড়াও ছয়টি উপজেলায় মোট আটটি শাখা রয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। যারা অল্প আয়ের কারণে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সংগ্রহে হিমশিম খাচ্ছেন, তাদের সহায়তায় সহজ কিস্তিতে দেওয়া হচ্ছে মোবাইল, ফার্নিচার, গৃহস্থালি ও প্রযুক্তিপণ্য। ফলে আর্থিক চাপ ছাড়াই তারা আধুনিক জীবনের সুবিধা গ্রহণ করতে পারছেন।

এছাড়া প্রতিষ্ঠানটি পরিচালনা করছে সমাজসেবামূলক নানা কার্যক্রম। এর মধ্যে রয়েছে “আলোর মঞ্চ” নামের একটি বিদ্যালয়, যেখানে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে।

এ বিষয়ে জানতে চাইলে মো. মাহবুব হাসান ইলিয়াস বলেন, “আমি শুধু ব্যবসার জন্য এই প্রতিষ্ঠান তৈরি করিনি। আমার মূল লক্ষ্য হলো—সাধারণ মানুষ যেন সম্মানের সঙ্গে তাদের প্রয়োজন মেটাতে পারেন।” তিনি আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠান নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জন্য এমন সুযোগ তৈরি করছে, যাতে তারা সহজ শর্তে প্রয়োজনীয় পণ্য ব্যবহার করতে পারেন।”

তিনি জানান, বর্তমানে কোম্পানিটি বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এতে তরুণরা স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন।

তরুণ উদ্যোক্তা মাহবুব হাসান ইলিয়াসের বিশ্বাস—তরুণদের উদ্যোগই পারে দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তি দিতে। তার ভাষায়, “যদি আমরা নিজেরা উদ্যোগ না নিই, তবে পরিবর্তন কখনো আসবে না। তাই তরুণদের মেধা, সাহস ও সৃজনশীলতা দিয়েই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id