কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দা লেঙ্গুড়া ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তথ্যাবধানে ও ড্যাব বাংলাদেশের এর সহযোগীতায় আর্ত মানবতার সেবায় হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ নভেম্বার) সকাল ৯ টা থেকে দিনব্যাপী লেঙ্গুরা স্কুল এন্ড কলেজ মাঠে সীমান্তবর্তী ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে সীমান্তবর্তী তিন ইউনিয়নের বিশেষ করে গারো উপজাতি সম্প্রদায়ের সুধিধার্থে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্যসেবা চালু করেছেন তিনি।
প্রায় ৫,০০০ হাজার প্রান্তিক অসচ্ছল নিন্মবিত্ত অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
দিনব্যাপী স্বেচ্ছাসেবক ভূমিকায় ইউনিয়ন ও উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শৃংখলা সহিত তাদের অর্পিত দায়িত্ব পালন করেছেন।
