মদন সংবাদদাতা:
জলবায়ু সংকট, কৃষিপ্রতিবেশবিদ্যা ও হাওরের স্থানীয় অভিযোজন’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালা বুধবার (১৯ নভেম্বর ২০২৫) মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী ভুইয়াহাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র (এলএসসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অক্সফাম ইন বাংলাদেশ ও বারসিক (BARCIK) এর যৌথ সহায়তায় আয়োজিত এ কর্মশালায় নেত্রকোনা জেলার ও উপজেলার গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর রিয়াজ উদ্দীন(ইদ্দিস মাস্টার),মদন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম ভূঁইয়া সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাকের খান, সাংবাদিক বাবুল, সাংবাদিক আলী উসমান, সাংবাদিক আলী আজগর পনির,সাংবাদিক আঙ্গুর রহমান ভূঁইয়া, সাংবাদিক মোহন মিয়া, সাংবাদিক কাইয়ুম,সাংবাদিক ইমরান, সাংবাদিক জরিপসহ অন্যান্যরা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং, আরো উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান।
কর্মশালায় বক্তারা বলেন, হাওর অঞ্চলের কৃষকরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। রাসায়নিক সার–বালাইনাশকের ওপর নির্ভরতা কমিয়ে কৃষিপ্রতিবেশবান্ধব চাষাবাদে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে স্থানীয় নেতৃত্বকে জলবায়ু অভিযোজন কার্যক্রমে আরও সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
আয়োজকেরা জানান, এ ধরনের কর্মশালা হাওর অঞ্চলের টেকসই কৃষি ও পরিবেশ–বান্ধব নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
