Netro voice

তারিখ: ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home নেত্রকোণা সদর

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাই নিখোঁজ, থানায় জিডিঃ ভাইয়ের সংবাদ সম্মেলন

নভেম্বর ২৮, ২০২৫
in নেত্রকোণা সদর
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চানপুর চাদ পুকুরিয়া গ্রামের মোঃ ইদ্রিস আলীর পুত্র আনারুল ইসলাম (২৮) পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় শ্বশুড় বাড়িতে বেড়াতে গিয়ে গত এক মাস যাবৎ নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ আনারুল ইসলামের খোঁজ ও ফিরে পাবার দাবীতে তার মা মাজেদা আক্তার ও ছোট ভাই মোঃ নাজমুল ইসলাম আজ শুক্রবার বেলা ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেছেন।

নিখোঁজ আনারুলের সন্ধান ও উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য ধর্মপাশা থানায় জিডি করেছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে মা মাজেদা আক্তার ও ছোট ভাই নাজমুল বলেন, গত ২২ অক্টোবর আনারুল ইসলাম তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার রাজধরপুর গ্রামে শ্বশুড় বাড়িতে বেড়াতে যান৷ এর চারদিন পর ২৬ অক্টোবর আনারুল ইসলামের স্ত্রী তাসলিমা তার শাশুড়িকে ফোনে জানান, আপনার ছেলে পাগল হয়ে গেছে। তাই আনারুলকে বিকালের ট্রেনে করে বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে। কিন্তু গত এক মাসেও আনারুল নিজ বাড়িতে আসে নাই।

এই ব্যাপারে আনারুলের শ্বশুড়বাড়িতে যোগাযোগ করা হলে আনারুলের স্ত্রী তাসলিমা জানান, তাকে নেত্রকোনা রেল ষ্টেশনে পৌছে দিয়ে সে নিজ বাড়িতে চলে গেছে। কিন্তু আনারুল নিজ বাড়িতে ফিরে না আসায় এবং তার কোন খোঁজ খবর না পাওয়ায় তার ছোট ভাই নাজমুল
ইসলাম গত ২৯ অক্টোবর ধর্মপাশা থানায় তার ভাইয়ের খোঁজ ও নিরাপত্তার জন্য জিডি করেন।

জিডি করার এক মাস পার হলেও তার ভাইয়ের কোন খোঁজ খবর তারা অদ্যাবধি পায় নাই।

সংবাদ সম্মেলনে তারা আশংকা প্রকাশ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তাসলিমা ও তা পরিবার আনারুলকে হত্যা করে তার লাশ গুম করে ফেলেছে।

সংবাদ সম্মেলনে মা মাজেদা আক্তার ও ছোট ভাই নাজমুল অবিলম্বে নিখোঁজ আনারুলের সন্ধান ও তাকে উদ্ধার করে মা ভাইদের কাছে ফিরিয়ে দেয়ার জন্য পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের পাশাপাশি সাংবাদিকদের সর্বাত্মক সহায়তা কামনা করেন।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id