জায়েদ হাসান, মোহনগঞ্জ:
নেত্রকোনার জেলার মোহনগঞ্জে বৃহত্তর মাঘান বাসীদের নিয়ে এক বিশাল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর রোজ শুক্রবার দূপুর ৩টায় মোহনগঞ্জ উপজেলার ৪ নং ইউনিয়নের মাঘান উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা-৪ মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ির, বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী মো : আল হেলাল তালুকদার “চলো একসাথে গড়ি বাংলাদেশ”এই স্লোগান কে সামনে রেখে বৃহত্তর এলাকা বাসীর কাছে দোয়া, সহযোগিতা এবং দাঁড়ি পাল্লায় ভোট চান। তিনি নির্বাচিত হলে ধর্ম, জাতি ও দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন।
এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আসন পরিচালক ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা বদরুল আমীন, মদন উপজেলা আমীর, মাওলানা অলিউল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা আমীর, কাজী মোফাজ্জল হোসেন সবুজ, সেক্রেটারি জায়েদ হাসান, নায়েবে আমীর এটি এম হামিদ উল্লাহ তালুকদার।
উপস্থিত কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন সাইদুর রহমান, মোখলেছুর রহমান নুরুল গনি তালুকদার, মাওলানা নাজমুল হক, ডঃ লিটন, ডঃ আলমগীর কবির এবং এলাকার গন্য মান্য ব্যক্তিগণ।
সর্বশেষ বক্তব্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত ব্যাক্তিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মত বিনিময় সভার উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
