Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মদন

মদনে ভেকু দিয়ে চলছে মাটি কাটার মহাউৎসব

ডিসেম্বর ১৪, ২০২৫
in মদন
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মদন প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে নেত্রকোণা মদন উপজেলায় মৌখিক অনুমতিতে, প্রায় প্রতিটি হাওরে দিন-রাত চলছে বাণিজ্যিক ভাবে ভেকু দিয়ে মাটি কাটার মহাউৎসব।

সম্প্রতি মদন উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, হাওরের ফসলী জমির ২/৩ ফুট (টপ সয়েল) মাটি তুলে নিয়ে বিক্রি করছে মদন পৌর শহরের বিভিন্ন স্থানে ও ইটভাটায়। মাটি কাটাকে কেন্দ্র করে সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে শত শত অনুমোদন বিহীন ট্রলি ও ড্রাম ট্রাক। এসব গাড়ির অবাধ চলাচলের কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক।

ট্রলি ও ট্রাকে বহন করা মাটি সড়কের ওপরে পড়ে থাকছে। অতিরিক্ত গাড়ি চলাচলের কারনে সারাদিন ধুলোর কোয়াশায় আচ্ছন্ন থাকে রাস্তাঘাট। এতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বৃষ্টি হলেই সড়ক ভিজে মাটি পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত ঘটে দূর্ঘটনা।

সুশীল সমাজের একজন বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো বলেন, মাটি ব্যবসায়ীরা নগদ টাকার প্রলোভন দেখিয়ে, অল্প টাকায় জমির মালিকদের নিকট থেকে ফসলি জমির মাটি কিনে নেয়। আর এ মাটি বাণিজ্যিক ভাবে বিক্রি করছেন বিভিন্ন স্থানে ও ইটভাটায়। উপজেলা প্রশাসন এ বিষয়ে দু-একটি অভিযান পরিচালনা করলেও কোনো ভাবেই থামছে না অপরিকল্পিত মাটি কাটা। এতে করে জমির উর্বরতা হারিয়ে ফসল উৎপাদন কমে যাচ্ছে। অন্যদিকে দিন দিন ছোট হয়ে আসছে মদন উপজেলার মানচিত্র। মাটি কাটা বন্ধ করতে চাইলে কর্তৃপক্ষের প্রয়োজনীয় অভিযান পরিচালনা করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

মাটি ব্যবসায়ীদের একজন সাইকুল মিয়া জানান, মানুষের প্রয়োজনে আমরা মাটি কাটি। প্রশাসন আমাদের মৌখিক অনুমতি না দিয়ে, লিখিত অনুমতি দিলে আমরা হয়রানি থেকে বাঁচি। লিখিত অনুমতি না থাকায় আমরা হয়রানির শিকার হচ্ছি।

জমির মালিকদের একজন আজহারুল ইসলাম জানান, আমরা আমাদের প্রয়োজনেই নিজের জমি থেকে মাটি কাটি।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ফসলি জমির টপ সয়েল কেটে ফেললে জমির অনেক ক্ষতি হয়। এই ক্ষতি পূরণ করতে প্রায় ৩ বছর সময় লাগে। ভেকু দিয়ে মাটি কাটতে আমি দু’এক জায়গায় দেখেছি। জমির টপ সয়েল কাটতে আমরা কৃষকদের নিরুৎসাহি করছি।

উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে, অভিযান চলমান আছে, চলমান থাকবে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id