নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা সদরে আগুনে পুড়েছে খামারের দুইটি ঘর। এসময় দগ্ধ হয়ে ২৯ টি ছাগলের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিযন্ত্রণে আনে। খামার মালিকের দাবি এতে খামারের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার ভোররাত পৌনে ৪ টার দিকে কাইলাটি এলাকায় ব্রাদার্স ইনডিকেটেড ফার্ম নামের খামারে এই আগুনের ঘটনা হয়।
নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, শেষ রাতে আগুনের খবর পেয়ে দ্রুত খামারে গিয়ে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘন্টার চেষ্টার আগুন নিযন্ত্রণে আসে।
ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ চলছে জানিয়ে স্টেশন অফিসার জানান, বিড়ি- সিগারেটেন আগুন থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খামার মালিক শাহ রফিকুর রহমান এপেলো জানান, আগুনে খামারের ঘরসহ ২৯ ছাগল, ছাগলের খাদ্য সব পুড়ে গেছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের ঘটনা নাশকতা না অন্যকোনভাবে লেগেছে তা এখনও স্পষ্ট নয়।
