বিশেষ প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় নেত্রকোণায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর, শুক্রবার জুমার নামাজ শেষে নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদ, তেরি বাজার জামে মসজিদ, দক্ষিণ মোক্তারপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
দোয়া ও মোনাজাতে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আ. মান্নানসহ বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিগণ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।
এছাড়াও মরহুমের আত্মার শান্তি কামনায় জেলার বিভিন্ন মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
