বারহাট্টা প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাসিক সভা উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্ব ও সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার মোঃ মমিনুর রহমান, কৃষি অফিসার শারমিন সুলতানা, সমাজসেবা অফিসার গোলাম হোসাইন, সিনিয়র মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ খান, জনস্বাস্থ্য অফিসার মোঃ বিদ্যুৎ মিয়া, উপজেলা প্রোগ্রামার পাপন চন্দ্র, উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) পান্না আক্তার, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসিম তালুকদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নূরুল আমীন, আনসার ভিডিপি অফিসার সীমা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
