নেত্রকোনা সংবাদদাতা:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এ স্লোগান কে সামনে নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৪ ডিসেম্বর নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক ফারহানা পারভীন এর সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নেত্রকোনা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ রাকিবুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: হাফিজুল ইসলাম, মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক।
নেত্রকোনা সদর যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো: নুরজামান এর সঞ্চালনায়
সমাবেশের মূল প্রবন্ধ উপস্থাপন করেন
উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর
মো: সালাউদ্দিন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন যুব সংগঠক এআরএফবি চেয়ারম্যান
দিলওয়ার খান, নারী উদ্যোক্তা আফরোজা আক্তার লিজা, কম্পিউটার প্রশিক্ষণার্থী ইসমত জাহান নওরীন প্রমুখ।
