নেত্রকোনা সংবাদদাতা:
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, নেত্রকোণা ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) নেত্রকোণার বাংলাদেশ শিশু একাডেমির প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. রুবেল মিয়া।
এছাড়াও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি পরিবেশ সচেতন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
