নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় পৌরসভার রাস্তা সংস্কার কাজের ব্যবহৃত বিটমিন তাপ দেওয়ার চুলায় বিটমিন বিস্ফোরিত হয়ে আগুনের সৃষ্টি হয়, এতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় মোক্তারপাড়া মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে শিল্পকলা একাডেমির পাশেই আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত রাতে পৌরসভার রাস্তা সংস্কারের কাজের শেষে সকালে বিটমিন গলিত হওয়া জন্য চুলায় আগুন দিয়ে বিটমিন রেকে যাওয়া হয়, সংস্কার কাজের নিয়োজিত কর্মীদের অসর্কতার কারণে হঠাৎ অতিরিক্ত তাপের বিটুমিন বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে, তাদের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রেনে আসে। ঘটনাস্থলের পাশেই জেলা শিল্পকলা একাডেমি, সরকারি মহিলা কলেজ, খেলার মাঠ ও গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বাসভবন থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি জনবহুল এলাকায় কেমিক্যাল জাতীয় জিনিস না পুড়ানো উচিত।
নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, কেমিক্যাল এর আগুন থাকায় আগুন নেভাতে ফোমের ব্যবহার করা হয়েছে। ৫০ লিটার ফোম ব্যবহারের পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৯০ হাজার টাকার কেমিক্যাল ক্ষয়/ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
