Netro voice

তারিখ: ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home পূর্বধলা

মনোনয়নের বৈধতা ফিরে পেলেন নেত্রকোণা-৫ আসনের জামায়াত প্রার্থী মাসুম মোস্তফা

জানুয়ারি ১৫, ২০২৬
in পূর্বধলা, রাজনীতি
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নেত্রকোনা সংবাদদাতা:
নির্বাচন কমিশনের শুনানি শেষে মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করলে কমিশন তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এর আগে মামলা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে নেত্রকোমায় ৫টি আসনের মধ্যে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফার মনোনয়নপত্র স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান। রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে মামলা সংক্রান্ত সব তথ্য ও উপযুক্ত কাগজপত্র দাখিল করেন অধ্যাপক মাসুম মোস্তফা। শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর উপস্থাপিত কাগজপত্র সন্তোষজনক বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

মনোনয়ন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক মাসুম মোস্তফা বলেন, “যে ত্রুটির কারণে আমার মনোনয়ন সাময়িকভাবে বাতিল হয়েছিল, সে বিষয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র আমি নির্বাচন কমিশনে দাখিল করেছি। আলহামদুলিল্লাহ, আজ আমি আমার মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছি। আমি আমার নির্বাচনী এলাকা নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের জনগণের কাছে দোয়া প্রার্থী। ইনশাআল্লাহ জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে।”

মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে নেত্রকোণা-৫ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন থেকে জামায়াত প্রার্থী হিসেবে অধ্যাপক মাসুম মোস্তফা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id