আটপাড়া প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার বিকালে জামায়েতে ইসলামী আটপাড়া উপজেলা কার্যালয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়েতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুবর রহমান, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য কামাল উদ্দীন, জেলা সূরা সদস্য ও আটপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাইফুল, উপজেলা জামায়েতের আমির হোসাইন আহমেদ একদিল, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আজিজুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি সোহাইল হোসেন।
সভায় আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা -৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের বাংলাদেশ জামায়েতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খায়রুল কবীর নিয়োগীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করার প্রস্তুতি নেয়া হয়৷
