আটপাড়া প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মাননীয় চেয়ারম্যানের নির্বাচনী আসন ১৯০, ঢাকা-১৭-এর নির্বাচনী প্রচার ও প্রচারণা উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোনার সন্তান, প্রত্নতত্ত্ববিদ ও ফান্ড ম্যানেজার মুহাম্মদ মাসুদ খান।
দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের মাধ্যমে তাঁর সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ সৈনিক হিসেবে মুহাম্মদ মাসুদ খানের দায়বদ্ধতা ও ত্যাগ দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে প্রশংসিত।
মুহাম্মদ মাসুদ খান পূর্বে নেত্রকোনা-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা।
দলীয় নেতারা আশা প্রকাশ করে বলেন, নতুন এই দায়িত্বেও মুহাম্মদ মাসুদ খান সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব করে বিএনপির নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করবেন।
এবং মাসুদ খান বলেন , ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হবেন৷ ২২ তারিখ থেকে আমরা মাঠে কাজ করছি বিভিন্ন স্তরের ভোটারদের সঙ্গে আমরা সম্পৃক্ত হচ্ছি তাদের মতামত নিচ্ছি তারা পরে কখন কি মনে করলে ভালোবাসেন নেতাকে এই আসনে পেয়ে আনন্দিত আপ্লুত। রেকর্ড পরিমাণ ভোট নিয়ে ইনশাল্লাহ তারেক রহমান বিজয়ী হবেন বলে আশাবাদী এই নেতা।
