Netro voice

তারিখ: ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

| ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home কলমাকান্দা

কলমাকান্দায় ডিবির অভিযানে আটক ১৫, চোরাকারবারির হামলায় পুলিশ ও সাংবাদিক আহত

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
in কলমাকান্দা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় দুই দফা বিশেষ অভিযানে মোট ১৫ জনকে আটক করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

অভিযানে নগদ ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, মাদক ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
এ সময় পুলিশের ওপর হামলা ও সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবির একটি টিম কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে মো. সারফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। গোপন তথ্যে জানা যায়, চোরাই পথে ভারতীয় গরু, মাদক ও বিভিন্ন ভারতীয় পণ্য চোরাচালান এবং মোটা অংকের অর্থ লেনদেনের প্রস্তুতি চলছিল। এদিন ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

পরদিন ২৫ ফেব্রুয়ারি ভোর রাতে একই এলাকায় পুনরায় অভিযান চালিয়ে আরও ১১ জনকে আটক করা হয়, যার মধ্যে চারজন নারী রয়েছেন। দুই দফা অভিযানে মোট ১৫ জন আটক হন।

অভিযানে কলমাকান্দা ও দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ডিবির অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, কলমাকান্দা থানার ওসি (তদন্ত), বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্স এবং নেত্রকোনা পুলিশ লাইন থেকে আগত বিশেষ পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানকালে চোরাকারবারিদের কাছ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫ বোতল মদ, ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫টি ভারতীয় গরু ১ একটি মোটরসাইকেল এবং নগদ ৪৬ লাখ
৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের কাজে বাধা প্রদান করা হয়। অভিযোগ রয়েছে, অপর আসামিরা আরও ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য, কসমেটিক পণ্য, ভারতীয় গরু এবং টাকা গণনার মেশিন নিয়ে সুকৌশলে পালিয়ে যায়। তারা পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালায়।
ঘটনার সংবাদ পেয়ে তিনজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে উত্তেজিত আসামিরা তাদের ওপর হামলা করে। এতে শ্যামল সরকার নামে এক সাংবাদিক গুরুতর আহত হন। তাকে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতাল-এ পাঠানো হয়।
এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id