Netro voice

তারিখ: ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home কলমাকান্দা

কলমাকান্দায় ২য় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু,  রমজানের পবিত্রতায় কুরআনের আলো ছড়ানোর প্রত্যয়

মার্চ ৪, ২০২৬
in কলমাকান্দা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

কলমাকান্দা প্রতিনিধি:
পবিত্র রমজানের বরকতময় আবহে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে ২য় হিফজুল কুরআন প্রতিযোগিতা। ইসলামি মূল্যবোধ জাগ্রত ও নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলমাকান্দা উপজেলা শাখা।

আয়োজক সূত্রে জানা গেছে, ভূমি প্রতিমন্ত্রী জননেতা ব্যারিস্টার কায়সার কামাল এমপি -এর সার্বিক ব্যবস্থাপনায় ১৪ থেকে ১৭ রমজান পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা উছমান গনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, বিচারকমণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, কুরআন কেবল তিলাওয়াতের গ্রন্থ নয়- এটি জীবন গড়ার দিশারি, নৈতিকতার ভিত্তি ও মানবতার সংবিধান। নতুন প্রজন্মের কণ্ঠে যখন আল্লাহর বাণী ধ্বনিত হয়, তখন সমাজে জাগে আত্মশুদ্ধি ও নৈতিকতার নতুন প্রত্যয়।

এ সময় মুফতি যাইনুল আবেদীন বলেন, এ ধরনের আয়োজনে তরুণ প্রজন্ম কুরআনের সান্নিধ্যে বেড়ে ওঠার অনুপ্রেরণা পায়। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত থাকলে কুরআনমুখী একটি নৈতিক ও আলোকিত সমাজ গঠন সহজতর হবে।

উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের বলেন , চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সুন্দর ও শুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে অংশগ্রহণকারীরা কুরআনের হিফজ, হামদ-নাত ও আজান পরিবেশন করবেন।

ধর্মীয় আবহে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ সমাজে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id