মো: তরিকুল ইসলাম, দুর্গাপুর:
২০২৬ সালের মার্চ মাসে বাংলাদেশে ফাল্গুনের শেষে বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা বেড়েছে।
১৩ মার্চ নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় চন্ডিগড় ইউনিয়নের আলামপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মোঃ আকাশ মিয়া (২০)মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু বরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আবহাওয়া অনুযায়ী সবাইকে এ সময়ে সতর্ক হওয়ার জন্য আহ্বান করেছেন। পরিদর্শন করে নিহত আকাশ মিয়ার পিতা কে দশ হাজার টাকা এবং ইফতারের সামগ্রী প্রদান করেন এ সময় তিনি বলেন ঘরের চালের জন্য তিনবান্ডেল ডিউটিন প্রদান করবেন এবং অন্যান্য সুবিধাও দিবেন ।
