মদন প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্বে করেন, মদন উপজেলা জামায়াতের আমীর অলিউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন, সহকারী সেক্রেটারী মাস্টার ফজলুল হক।
রোববার দুপুরে পৌর শহরের আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদের সদস্য মাও. রুহুল আমীন বক্তব্যকালে বলেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা কোন পলিসি নয়, বরং আপনার সুবিধা-অসুবিধায় প্রতিবেশী সবার আগে এগিয়ে আসবে। তাই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে। কারোর সাথে দ্বন্দ্ব থাকলে তা মিটিয়ে ফেলেন। কারোর সাথে অন্যায় করে থাকলে ক্ষমা চান। কেউ আপনার সাথে অন্যায় করে থাকলে তাকে ক্ষমা করে দিন। খাস দিলে ক্ষমা করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মানুষকে ক্ষমা করলে আল্লাহ্ খুশি হবে।
